উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে এলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন(৩৫) ৬ জুলাই সকাল সাড়ে ১০টায় জয়শ্রী বন্দর কর্মস্থলের ছাদ ঢালাইয়ের কাজের তদারকি করতে গিয়ে ১১ হাজার ভোল্ট পল্লি বিদ্যুতের তারে শক লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে উপজেলা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আশিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোনটি রিসিভ করেননি। ব্যবসায়ী নিজাম উদ্দিনের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম বইছে ও পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। উপজেলা চেয়ারম্যান নিহত মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান। স্থানীয়রা জানিয়েছেন, জয়শ্রী বন্দরে কর্মস্থল ভবনের ছাদে গিয়ে বৈদ্যুতিক তারে শক লেগে তার মৃত্যু হয়। আসরবাদ নিহত’র জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রন করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, সরোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments