সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে ওসমান হারুনী (৪২) নামে এক সাংবাদিকের ঝুলন্ত লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পলাবান্দা ভাটিপাড়া এলাকায় নিজ বাড়ির একটি টিনসেট ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বেসরকারি টেলিভিশন মোহনা টিভির জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন এবং আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,'দুপুর ১টার দিকে তিনি মূল ঘরের থেকে পাশের একটি টিনসেট ঘরে যান। সেই ঘর থেকে তিনি সংবাদ পাঠাতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও অন্যান্য পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামান। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান।'
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান,'গত দুই মাস ধরে সাংবাদিক ওসমান হারুনী বাড়িতেই বেশি সময় কাটাতেন। সংবাদের প্রয়োজনে তেমন বাইরে যেতেন না। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান চলছিল। দু’জনের মধ্যে তেমন কথাবার্তাও হতো না। দুপুরে তিনি বাড়ির অফিস রুমে যান। কিছুক্ষণ পরে ছোট ভাইয়ের স্ত্রী গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।'
তিনি আরও জানান,'বাড়ি নির্মাণ করতে গিয়ে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সেটি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তিনি অসুস্থ ছিলেন, আরেকটি অপারেশন প্রয়োজন ছিল। এদিকে প্রায় দেড় লাখ টাকার ঋণও হয়েছিল। কি কারণে আত্মহত্যা করেছেন তা আমরা বলতে পারছি না। টেলিভিশন থেকে বেতন পেতেন কি না এ প্রশ্নের উত্তরে বলেন,'টেলিভিশন থেকে সম্মানী ভাতা দিতো না।'
নিহত সাংবাদিকের দুই ছেলে রয়েছে। বড় ছেলে ইয়ামিন অষ্টম শ্রেণিতে পড়ছে, ছোট ছেলে ইয়াকিন হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন,'সাংবাদিক ওসমান হারুনীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে দেখা গেছে তিনি আত্মহত্যা করেছেন। যতটুকু জেনেছি তিনি অসুস্থ ছিলেন এবং পারিবারিকভাবে বনিবনা ছিল না। এই ঘটনা অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments