দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ বাড়ির কেয়ারটেকারের ছেলে গাঁজা সহ আটক হয়েছে। রোববার ভোরে র্যাব অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা সহ সেলিম (৩৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী সেলিম এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্র বাড়ির কেয়ারটেকার শাহাবাজ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর ৪.১০টায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্র বাড়ি সংলগ্ন তাঁর বাড়ির কেয়ারটেকার শাহাবাজ মোল্লার ছেলে সেলিমের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী সেলিমকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী সেলিমকে ওইদিন বিকেলে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে যার নং-৩৩।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, র্যাবের অভিযানে ৩০০গ্রাম গাঁজা সহ সেলিম নামে একজনকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments