নাটোর প্রতিনিধি: হালতি বিলের নাটোর ও নওগাঁ অংশের ভিন্ন এলাকায় বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে হালতি বিলের পৃথক দুই স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান (৩০)।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা ও আত্রাই থানা পুলিশ।
নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে হালতিবিলের নলডাঙ্গা অংশের ভেতর নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান খোলাবাড়িয়া এলাকার মোমিন হোসেন। সকালের কোন এক সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নওগাঁর আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাবুদ্দীন বলেন, ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান। সকাল ৮টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments