পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক পরিবহনের দুই গ্রুপের সংঘর্ষে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে বর্তমান কমিটির নেতারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন,বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কয়েকজন মালিক ও শ্রমিক কর্মকর্তাসহ জেলা প্রশাসকের নিকট সাধারণ মালিকদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি দিয়ে দেখা করতে গেলে আওয়ামী নেতা মমিন,গৌতম মোহন চৌধুরী রাকেশ,মাইনুল হক হারু,সাবেক কাউন্সিলর মিলু, রজব আলী,আসাদুজ্জামান আসাদ,জাহাঙ্গীর আলম, অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, ইমতিয়াজ আহমেদ চৌধুরী তুলিপ,মাজদার আলীসহ আরও কয়েকজন আমাকে এবং শ্রমীক ইউনিয়নের কর্মকর্তা সাজ্জাদ হোসেন কাক্কুসহ আরও কয়েকজন নেতৃবৃন্দকে ব্যাপকভাবে মারপিট করে আহত করেন।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি আবগত করি।
নজরুল ইসলাম হেলাল আরও বলেন,আমাদের উপর যারা হামলা করেছে তারা অতীতের স্বৈরাচারী সরকারের দোসর।বর্তমান সরকারকে চাপে রাখতে ও পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ রয়েছে। আমরা বিশ্বাস করি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments