মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: মহান মুক্তিযুদ্ধের বরেণ্য সংগঠক,জাতীয় বীর,জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় রাজশাহী সীমান্ত অবকাশ হল রুমে "সিরাজুল আলম খান ফাউন্ডেশন রাজশাহী" এর উদ্যোগে সদ্যপ্রয়াত সিরাজুল আলম খানের (দাদা) স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও জাসদের বিশিষ্ট কর্মি মোহাম্মদ আলী।
প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার ফারাহ খান এস এ কে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল উদ্দিন বিএসসি, রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক
আমিরুল কবীর বাবু।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন,৬০ দশকে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীকার সংগ্রাম,৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যূত্থান-স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মাঠে অগ্রণী ও অন্যতম প্রধান চিন্তক ও সংগঠক হিসাবে সিরাজুল আলম খানের ঐতিহাসিক ও কিংবদন্তীতুল্য ভূমিকা ও অবদানের জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাজনৈতিক মত পার্থক্যের কারণে জাতির জন্য তার এই ঐতিহাসিক ভূমিকা ও অবদান কখনই ম্লান হবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের
সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল,জাসদ নেতা গোলাম হায়দার,ফিরোজ খান,মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, এনজিও ব্যক্তিত্ব ফয়জুল্লাহ চৌধুরী,সমাজকর্মি এ্যাড.হোসেন আলী পিয়ারা, মহানগর জাসদের দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবীর, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি, সহ সম্পাদক মো. পাভেল ইসলাম মিমুল, সাবেক ছাএনেতা জুয়েল খান,সাজন ইসলাম,ছাত্রনেতা সোহেল রানা,২৫ নং ওয়ার্ড জাসদের সাধারণ সম্পাদক সোহাগ রহমান বাপ্পিসহ জাসদ নেতা-কর্মি ও সিরাজুল আলম খানের অনেক অনুসারী বৃন্দ।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments