মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে গড়ে ওঠা, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু একই সাথে বাঙালির অবিসংবাদিত নেতা হওয়ার পিছনে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু যে আন্দোলন, সংগ্রাম করেছেন এবং বারবার কারাবরণ করেছেন বঙ্গমাতা এই সময় বঙ্গবন্ধুর পাশে ছায়ার মত থেকেছেন বলে রবি উপাচার্য উল্লেখ করেন।
অমর একুশের গানের স্রষ্ট্রা আবদুল গাফফার চৌধুরীকে উদ্ধৃত করে প্রফেসর ড মোঃ শাহ্ আজম বলেন, একসময় বাঙালি এবং বাংলাদেশ মুজিবকে অবশ্যই স্বীকার করবে এবং তাঁর এই যে বিশালতা এটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটি মানুষের মনে ছড়িয়ে যাবে এবং সেই সাথে আমরা দেখতে পাবো যে বঙ্গমাতাও বিস্তৃত হবেন, মানুষের হৃদয়ে থাকবে তাঁর নাম।
এরপর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শাহ্জাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments