উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবীতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট রবিবার বিকাল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাসস্টান্ডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবিরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল হাওলাদার, শাহজাহান সরদার, আয়নাল হক হাওলাদার প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ লকিতুল্লাহ, শরীফ জিয়াউল, শ. জ. আলীম, শিক্ষক সোলায়মান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মাইনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জালাল গাজী, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলামিন খলিফা, যুবলীগের আহবায়ক পলাশ তালুকদার, যুবলীগ নেতা মোঃ দুলাল হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ সুমন হাওলাদার হারিছ, ইউপি সদস্য আঃ সালাম সরদার, শাহজাহান বেপারী, শহিদুল ইসলাম জাকারিয়া, সাবেক ইউপি সদস্য নুরুল হক সরদারসহ ৩ শতাধিক নেতাকর্মী। মানববন্ধন শেষে নিহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক হাওলাদার। এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবী জানান। উল্লেখ্য ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার(৭০)কে প্রকাশ্য পরিকল্পিত ভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এবং একই পরিবারের ৪জনকে উপর্যুপরি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছিল। এই ঘটনায় নিহতের ছেলে তরিকুল ইসলাম জুয়েল বাদী হয়ে ৩২ জনকে আসামী করে ৩১ জুলাই উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতি মধ্যে ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments