পাভেল ইসলাম মিমুল, রাজশাহী অফিস:
রাজশাহীতে আলুর দুই আড়তদারকে জরিমানা রাজশাহীতে হিমাগারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুজন আড়তদারকে জরিমানা করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বায়া বাজারের হিমালয় হামাগারে অভিযান চালায়। এসময় দুই আড়তদারকে আলু বিক্রির রশিদ না থাকায় আট হাজার টাকা জরিমানা করা হয়। হিমাগারে মুকুল আড়তদারকে পাঁচ হাজার ও হযরত আড়তদারকে তিন হাজার জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় পাইকারি আলু ব্যবসায়ীরা দাবি করেন, কয়েক হাত বদলে মূলত আলুর দাম বাড়ে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আশায় বাজার বৃদ্ধি করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সাধারণ ভোক্তার অধিকার নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments