উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উজিরপুর পৌরসভার ইচলাদী ব্রিজ সংলগ্ন আভা কংক্রিট ব্রিকসের মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী এই ঘুড়ি উৎসব আয়োজন করা হয়। ঘুড়ি উৎসব প্রতিযোগীতা উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি। উদ্বোধনী সভায় ইচলাদী বাজার কমিটির সভাপতি আঃ হক আকনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাবেক কাউন্সিলর দিলীপ কুমার সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যাপন ছরোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরদার প্রমুখ। ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় প্রথম দিনে ৪ টি দল অংশগ্রহন করে।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments