স্টাফ রিপোটার: নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাবার বাড়ি থেকে নিখোঁজ হওয়া আমেরিকা প্রবাসীর স্ত্রীর ৭ মাসেও সন্ধান মেলেনি। এবিষয়ে পুলিশের অনুসন্ধান তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন সানজিদা ইসলাম মরিয়মের (২১) স্বামী। কারো হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে কিনা! সে বিষয়ে পুলিশ এবং পরিবারের কারো কাছেই কোনো তথ্য নেই। অজ্ঞাত প্রতিপক্ষরা অপহরণ করে গুম করেছে কিনা! এমন শঙ্কা প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী এম মিয়া।
চলতি ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বন্দরের মালামত গ্রামের বাবার বাড়ি থেকে নিখোঁজ হন সানজিদা। ওইদিনই তার পিতা রফিকুল ইসলাম রফিক বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরী করেন। জিডি নং ৪০৬। প্রবাসীর স্ত্রী টিকটকে আসক্ত ছিলেন। স্বামী আমেরিকা প্রবাসী হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন সানজিদা।
প্রবাসী এম মিয়া অভিযোগ করেন, থানায় জিডি করার পরও পুলিশের অনুসন্ধান তৎপরতায় তেমন আগ্রহ ছিল না। ৭ মাসেও নিখোঁজ স্ত্রীর সন্ধান মেলেনি। সে বেঁচে আছে, নাকি মারা গেছে! কোনো তথ্য নেই। থানায় জিডি করার পর পুলিশের কর্তব্য অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাওয়া। তথ্যপ্রযুক্তির এ যুগে একজন নিখোঁজ মানুষকে খুঁজে পেতে পুলিশ কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন আমেরিকা প্রবাসী।
এ বিষয়ে বন্দর থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি এই থানায় নবাগত। তবে প্রবাসীর স্ত্রী নিখোঁজের বিষয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন।
এদিকে যে কেউ নিখোঁজ স্ত্রীর সন্ধান দিলে সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রবাসী। যোগাযোগ +১৪৭০৭৯৬২৪২৯ (হোয়াটসঅ্যাপ), ০১৭৫২৮৯৫৯৭৫ (মোবাইল)।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments