ডেস্ক রিপাের্ট: ক্যারিয়ারের বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। এবার হাতে সাপ নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা। হাতে সাপ নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছিন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে গিয়ে দেখা যায়, এফডিসির এক কোনায় ফেলা হয়েছে ‘সোনার চর’ ছবির সেট। সেখানে অবিকল গ্রাম বানিয়ে চলছে শুটিং। বানানো হয়েছে বেদেপল্লী। মঙ্গলবার চলছিলো এই সিনেমার একটি গানের দৃশ্যধারণ। নায়িকার পাশিপাশি গানের দৃশ্যে অংশ নেন জায়েদ খান।
এফডিসিতে এক টুকরা বেদেপল্লী!
শুটিংয়ের ফাঁকে জায়েদ খান ইত্তেফাক অনলাইনকে জানান, ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। তবে এই সিনেমা সাপকে ঘিরে নয়। বরং একটি গানের দৃশ্যে প্রাসঙ্গিক কারণে সাপের প্রয়োজন ছিলো। তাই এতো বড় বড় সাপ আনা হয়েছে।
তিনি বলেন, ‘এটি আমার কাছে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। সাপ ধরতে হবে, এটা শুনে শুরুতে ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। পরে সাপুড়ে অভয় দেওয়ার পর ঠিকমতো শুটিং শেষ করতে পেরেছি। এটা একেবারে বাস্তবে সাপ। সাভার থেকে বেদে নিয়ে আসা হয়েছে এফডিসিতে। তারাই দিকনির্দেশনা দিয়েছেন।’
নির্মাতা জাহিদ হোসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ওমর সানী ও শহীদুজ্জামান সেলিম। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments