বিশেষ প্রতিনিধি,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের স্ত্রী মিয়ে অসুস্থ বি-ভাইরাসে আক্রান্ত বড় ভাইকে ঘর থেকে বের করে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে। আহত ওবায়দুল্যাহ খাঁ (৪২) জানান-তার ছোট ভাইদের
সাথে দীর্ঘ দিন ধরে জায়গা জমি ও টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছে। রোববার (১২ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাইয়ের স্ত্রী জাহানারা খাতুন ও সম্পা খাতুন জোট বেধে হামলা করে। তিনি অসুস্থ হওয়ায় তাকে ঘর থেকে টেনেহেচড়ে বাহিরে এনে মারধোর করে আহত করে।
বর্তমানে তিনি কলারোয়া হাসপাতালের ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো বলেন-এর আগে তার ছোট দুই ভাই ও ভাইয়ের স্ত্রীরা মিলে হত্যা করার জন্য দা দিয়ে কুপিয়ে জখম করে। এঘটনায় কলারোয়া থানায় ওই সময় একটি মামলা (নং-০৭(১২)১৯ হয়। তিনি আরো বলেন-সপ্তাহ খানিক আগে ভারত থেকে চিকিৎসা নিয়ে
বাড়ীতে আসছেন। ডাক্তার বলেছেন-তার শরীরে হেপাটাইটিস বি-ভাইরাস ধরা পড়েছে।
তিনি ভীষণ অসুস্থ, নির্দয় ভাবে তার ছোট ভাইয়ের স্ত্রীরা পিটালেন। তিনি জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কাছে বিচার দাবী করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments