স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের( ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা চালকদের জন্য আজ মঙ্গলবার নগরভবন অডিটোরিয়ামে ই-রিক্সা প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ২২-৩১ জুলাই পর্যন্ত ৫টি আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কমিউনিটি সেন্টারে ই-রিক্সা প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ পরিচালনার জন্য ১৫০ জন প্রশিক্ষককে নিযুক্ত করা হয়েছে, যারা পর্যায়ক্রমে অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম পর্যায়ে মোট ৪৫০০ জন রিক্সা চালককে ট্রেনিং প্রদান করা হবে। প্রশিক্ষণার্থী রিক্সা চালকদের সম্মানী ও খাবারের ব্যবস্থা থাকবে।
উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, "অনিয়ন্ত্রিত ও অনিরাপদ ব্যাটারিচালিত রিক্সা চলাচলের জন্য নগরজীবন যানজটের কবলে পড়ে স্থবির ও নাগরিকদের স্বাভাবিক কর্মকাণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে।
সরকার ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ই-রিক্সা চলাচলের চলাচলের উদ্যোগ নিয়েছে যার ফলে যানজট নিরসণের পাশাপাশি অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে নগরবাসী রক্ষা পাবে।" মাত্র ৫০ টাকার বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণকারী রিক্সা চালকগণ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবেন উল্লেখ করে প্রশাসক বলেন পর্যায়ক্রমে ই-রিক্সা খাতকে শৃঙ্খলার মধ্যে আনা হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, মহা-ব্যবস্থাপক(পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদ প্রমুখগণ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments