পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বালিকা স্কুল অ্যান্ড কলেজ। কলেজটিতে বিভিন্ন বিষয়ে ১২ জন শিক্ষক রয়েছেন। আর শিক্ষার্থী মাত্র একজন। কিন্তু এ বছর এইচএইসি পরীক্ষায় কলেজটি থেকে ওই একটিমাত্র ছাত্রী পরীক্ষা দেন।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ফলাফল ঘোষণায় সেও ফেল করায় এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০২ সালে কলেজটি স্থাপিত হয়। কলেজটি প্রতিষ্ঠার শুরুতে বেশ নাম ডাক ছিল। লেখাপড়ার মানও ভালো ছিল। বর্তমানে কলেজটির শিক্ষার মান তলানিতে ঠেকেছে। অধ্যক্ষ অবসরে যাওয়ায় কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি চলছে ‘ভারপ্রাপ্ত’ দিয়ে। কলেজে ঠিকমতো না আসার অভিযোগ রয়েছে শিক্ষকদের বিরুদ্ধে। কলেজটিতে ১২ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। আছে দ্বিতল ভবনও।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, কলেজটির এলাকায় নাম ডাক ভালো ছিল। শিক্ষকরা ছাত্রীদের ভালো শাসন করতেন তাই চলতি বছর তারা তাদের মেয়েদের ভর্তি করেছিলেন কিন্তু এমন ফলে তারা হতবাক।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে বেতন ভাতা পান না শিক্ষকরা। ১২ জনের মধ্যে গড়ে ৪ থেকে ৫ জন শিক্ষক নিয়মিত অফিস করেন। বাকিরা অন্য জায়গায় চলে গেছেন।
এমপিওর অপেক্ষায় আমরা ক্লান্ত। নিয়মিত শিক্ষক না আসায় অভিভাবকরা শিক্ষার্থী ভর্তি করাতে চান না। চলতি বছর একজন পরীক্ষা দিয়েছিল। কি কারণে পাস করতে পারে নি সেটা বুঝতে পারছি না। তবে এ বছর কলেজে ১১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন,কলেজটি থেকে মাত্র একজন পরীক্ষা দিয়েছিল। তবুও ফেল করেছে-বিষয়টি দুঃখজনক। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে দেখতে বলবো।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments