বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজন' এর সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে বিএনপি কর্মীরা। এসময় বেধড়ক মারপিট করে দুই হাত ভেঙ্গে দিয়েছে তারা।
রোববার (৬ এপ্রিল) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এই ঘটনা ঘটে। এঘটনায় তীব্র নিন্দা ও দোষিদের গ্রেপ্তার দাবী জানিয়েছেন নাটোরের গণমাধ্যম কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮০/১০জন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সেলিমের পথ রোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায়। এসময় তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিত ভাবে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায় তারা। এসময় কলেজে আর না আসার জন্য শাসিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
সাজেদুর রহমান সেলিম অভিযোগ করে বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই বিএনপির সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। এর ভেতরে একজনকে চিনতে পেরেছি, তার নাম ওহাব সে স্থানীয় বিএনপি কর্মী। তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়। কলেজে কমিটি নিয়ে ঝামেলায় বিএনপির একটা পক্ষ আমাকে জড়ানোর চেষ্টা করছিল। অথচ কমিটির বিষয়ে তো আমার কিছু করার নেই।
এবিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, কেউ যদি অপরাধ করে তার জন্য আইন আছে। কোন মারধরকেই আমরা সমর্থন করি না।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার অর্থপেডিক বিশেষজ্ঞ পলাশ কুমার সাহা জানান, মারপিটে তার দুই হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তাকে বর্তমানে অক্সিজেন দিয়ে সদর হাসপাতালে রাখা হয়েছে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments