রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি; বরিশালের বানারীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪) ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা সার্বজনিন কালি মন্দিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল-২ আসনে বিএনপির নর্বনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য এবং নতুন সরকার ও দেশের কল্যাণ কামনা করা হয়। প্রার্থণা সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রকি। তেতলা সার্বজনিন কালি মন্দিরের সভাপতি বিমল হালদারের সভাপতিত্বে ও বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments