নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সামাজিক সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি শাহেদ কায়েস-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিষ্টার তানভীর হায়দার, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রবিউল হুসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি শংকর প্রকাশ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ অহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শামীমা নাসরিন, খাদিজা আক্তার, মো. রাশেদ, লেখক রোকেয়া আক্তার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নাগরিক জীবনের অপরিহার্য দুইটি অবকাঠামো হচ্ছে পার্ক, ওয়াক-ওয়ে। সোনারগাঁও পৌরসভায় নাগরিকদের জন্য এই ধরণের কোনো ব্যবস্থা নাই। সুস্থ্য থাকতে হলে নিয়মিত হাঁটা চলার প্রয়োজন রয়েছে। কিন্তু দ্রুত অপরিকল্পিত নগরায়ণের ফলে পৌর নাগরিকরা প্রত্যহ হাঁটার পরিবেশ পাচ্ছে না। এজন্য প্রাচীন জনপদ পানামনগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া লেক ও পঙ্খিরাজ খালের পাশ দিয়ে ওয়াক-ওয়ে নির্মাণ এবং মারিখালি নদের উদ্ধবগঞ্জ শ্মশান ঘাট থেকে দৈলরবাগ এলাকা পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের দাবী জানান।
বক্তারা আরও বলেন, ওয়াক ওয়ে নির্মাণের ফলে একদিকে যেমন পৌর নাগরিকরা হাঁটার পরিবেশ পাবে, অন্যদিকে এ জলাধারগুলোও দখলমুক্ত থাকবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments