ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার বুধবার ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার এক বিবৃতিতে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজিক বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধীতাকারী এবং ধর্মের অপব্যাবহার করে উস্কানি দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক চরম উগ্র, জঙ্গি, ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎসকে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সুদূর অতীত থেকেই ধর্মের অপব্যাখ্যা, অপব্যাবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধীতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কুপমুন্ডক বানানোর অপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্ম ব্যাবসায়ের প্রধান প্রতিবন্ধক প্রধান শত্রু হিসাবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে আসছে। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিও তাদের ধর্মভিত্তিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য বরাবরই বিজ্ঞান ও যুক্তির বিরোধীতার পাশাপাশি সকর ধরনের জ্ঞান—বিজ্ঞান—সভ্যতা—মানবতা—মনুষতে¦্যর বিরোধীতা করে আসছে। এরা ধর্মের নামেই বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির আত্ম পরিচয়, বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা—যুদ্ধাপরাধ—মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছিল। তারা এই উগ্রবাদী, জঙ্গিবাদী, ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments