ডেস্ক রিপোর্ট: অনলাইনে বীমা দাবি প্রক্রিয়া কাগজ-নির্ভর পদ্ধতির চেয়ে সহজে ও দ্রুত হওয়ায়, মেটলাইফের গ্রাহকদের মাঝে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে প্রতি ৩ জন গ্রাহকের মধ্যে ২ জন তাদের বীমা দাবি অনলাইনে জমা দিচ্ছেন। মেটলাইফের অত্যাধুনিক অনলাইন প্ল্যাটফর্ম ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তি করতে সক্ষম।
মেটলাইফ-এর কর্পোরেট গ্রাহকরাও এই অনলাইন বীমা দাবী জমা দেওয়ার সুবিধাগুলি উপভোগ করছেন। এখন প্রতি ৫টি কর্পোরেট মেডিকেল দাবির ৪ টিই অনলাইনে জমা পড়ছে।
বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্রাহকরা এখন খুব সহজেই বীমা দাবি করতে পারবেন। এজন্য ভিজিট করুন: https://www.metlife.com.bd/claims-updated
অনলাইনে দাবি জমার সুবিধা সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “গ্রাহকদের জন্য দ্রæত এবং কোনো রকম ঝামেলা ছাড়া বীমা দাবি নিষ্পত্তি করার অভিজ্ঞতা, বীমা নিয়ে মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখে। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও বেশি মানুষকে বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে মেটলাইফ।”
মেটলাইফ বাংলাদেশের বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে। ২০২২ সালের প্রথমার্ধে কোম্পানিটি ১,২৭৯ কোটি টাকার বীমা দাবির নিষ্পত্তি করেছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments