ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ হল পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেখ রাসেল হল। ফলে টানা দুইবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণ করলো হলটি।
সোমবার (৩ জুন) দুপুরে শুরু হওয়া ফাইনাল ম্যাচে লালন শাহ হলকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলে শেখ রাসেল হল।
খেলার শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লালন শাহ হল। শেখ রাসেল হলের ওপেনিং বোলার শুভ প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে লালন শাহ হল। পরবর্তীতে নির্ধারিত দশ ওভারে জয়ের করা উনচল্লিশ রানের উপর ভর করে ছয় উইকেটে ছিয়াত্তর রান করতে সক্ষম হয় লালন শাহ হল।
এরপর সাতাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে শেখ রাসেল হল। প্রথম ওভারেই তুলে নেন বারো রান। পরবর্তীতে সাকিবের অপরাজিত চৌত্রিশ ও দোলনের অপরাজিত একুশ রানের ফলে নয় উইকেটের বড় জয় পায় শেখ রাসেল হল।
এ জয়ের ফলে টানা দুইবার আন্তঃহল ক্রিকেটের শিরোপা নিজেদের করে নিলো শেখ রাসেল হল।
উল্লেখ্য, আগামীকাল আন্তঃবিভাগ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাথে ফাইনালে মুখোমুখি হবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments