রাহাদ সুমন,বরিশাল: জেলার বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের সংর্ঘষে আঃ মান্নান বেপারী (৮০) নামের একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই বীর মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে। তবে নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে তিনি সপরিবারে পাশের গরদ্বার গ্রামে বসবাস করেন। জানা গেছে,বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাবেক বিডিআর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বেপারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারে পূর্বপাড়ে বন্দর বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা লাইনের যাত্রীবাহী বড় ট্রলারের সঙ্গে তার ট্রলারের সংর্ঘষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত ও আহতরা সবাই ছোট ট্রলারের যাত্রী ছিলেন। পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, ট্রলার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments