ডেস্ক রিপোর্ট: আসন্ন অষ্টম টি-টোয়েন্টি আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ১৪ অক্টোবর বিসিবি ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পূর্বে ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার সাব্বির রহমান ও অলরাউন্ডার সাইফউদ্দিন। সৌম্য-শরিফুল দুজনই পূর্বে ঘোষিত দলে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফিরে আসবেন সাব্বির ও সাইফ।
টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল শনিবার ব্রিজবেনে পৌঁছাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান(অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments