উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারিকেলি গ্রামের সন্ধ্যা নদীর তীর থেকে ৬০ বছর বয়স্ক এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গৃহবধূ উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৬০) তিনি ২১ জুন ২টা ৩০ মিনিট এর সময় কালির বাজার নামক স্থানে সন্ধ্যা নদীতে গোসল করতে নামেন, সেখান থেকে নিখোঁজ হন। নিখোঁজ একদিন পর ২২ জুন দুপুর বারোটা সময় স্থানীয়রা কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে মডেল থানার খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। কোহিনুর বেগমের স্বামী আকবর হোসেন জানান তার স্ত্রী দীর্ঘদিন যাবত মৃগী রোগ ভুগছিলেন। স্থানীয়রা আরো জানান নিহত কোহিনুর বেগম নদীতে গোসল করতে নামলে সেখান থেকে তিনি বাড়ি ফিরে না আসলে, নদীর পারে কাপড়চোপড় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়, এরপর একদিন পরে ২২ জুন দুপুর বারোটার সময় তার লাশ ভেসে ওঠে ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার পশ্চিমে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, নদী থেকে উদ্ধারকৃত লাশটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments