স্টাফ রিপোর্টার: মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী করতে পাটসহ ঐতিহ্যবাহী শিল্পখাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। পাট বাংলাদেশের ঐতিহ্য ও সম্ভাবনার প্রতীক, যা বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে পাট খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরকারি কর্মকর্তা, পাটখাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments