ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল আজ ঢাকায় পৌঁছেছে। গতকাল অকল্যান্ড রওনা দেয়ার পর আজ দুপুর ১২ টায় বাংলাদেশে পা রাখে কিউইরা।২০১৩ সালের পর কিউই দলের এটাই প্রথম বাংলাশে সফর।
স্বাভাবিক নিয়ম অনুসারে ইমিগ্রেশন শেষে হোটেলে যায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। জৈব-সুরক্ষা নিয়ম অনুসারে আগামী তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে তারা।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের সর্বশেষ সিরিজ। নিউজিল্যান্ড স্কোয়াডে অবশ্য এমন কেউ নেই যারা দেশের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে। দলটি নেতৃত্বে আছেন টম লাথাম। সর্বশেষ ২০১৬ সালে টি-টুয়েন্টি খেলেছিলেন লাথাম। দলে থাকা তিন জনের এখনো নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাকি অভিষেক হয়নি।
আজ ১৩ জনের স্কোয়াড নিয়ে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড। ব্যাটসম্যান ফিন অ্যালেন এবং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম আগেভাগেই ঢাকায় আসেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড ক্রিকেট খেলে ২০ আগস্ট তারা ঢাকায় আসেন।
এরপর তারা হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। এর আগে, ১৭ আগস্ট নিউজিল্যান্ড ক্রিকেটের তিন সদস্যের পরিদর্শক দল ঢাকা আসেন। তারা এখনও বাংলাদেশে আছেন এবং সিরিজ শেষ হবার পর দলের সাথে দেশ ছাড়বে।
২০১৩ সালের পর নিউজিল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর হলেও এরমধ্যেই তিনবার নিউজিল্যান্ড সফর করেছে টাইগাররা। মূলত সীমিত ওভারের সিরিজই খেলেছে তারা। এ বছরই তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে তারা।
এবারের বাংলাদেশ সফরে ২৯ আগস্ট একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা ছিলো নিউজিল্যান্ডের। কিন্তু সেটি বাতিল হয়। কারন জৈ-সুরক্ষা বলয়ের নিয়মে ঢাকার বাইরে ম্যাচ খেলতে রাজি নয় তারা। এরমধ্যে আজ জৈ-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ দলও।
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের চারটি ম্যাচ হবে ৩,৫,৮ ও ১০ সেপ্টেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments