ডেস্ক রিপোর্ট: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই বেজে উঠছে ‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি। সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই গানের ভিডিও। যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। তবে তিনি আর বাদাম বিক্রি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
কাঁচা বাদাম গানটি প্রথম রেকর্ড করে প্রকাশ করে গোধূলি বেলা মিউজিক কোম্পানি। বীরভূমেরই সংস্থা এটি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের সঙ্গেই চুক্তিবদ্ধ হন ভুবন বাদ্যকর। তার সঙ্গে ৩ লাখ টাকার চুক্তি হয়েছে বলে জানা যায়। এদিনই দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
বাকি টাকা আগামী সপ্তাহেই পেয়ে যাবেন তিনি। ভারতের নানা শহর থেকেই গান গাওয়ার ডাক পাচ্ছেন ভুবন। এমনকি দেশের বাইরে থেকেও ডাক আসছে। খুব শিগগিরই কলকাতার একটি পাঁচতারা হোটেলেও গান গাওয়ার ডাক পেয়েছেন ভুবন। ভুবনের কথা অনুযায়ী এবার বাদাম বিক্রি ছেড়ে গানকেই তার পেশা হিসেবে বেছে নিতে চান।
কাঁচা বাদামগানের দৌলতে এখন ভুবন বাদ্যকরের নাম সকলেই জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই টাইমলাইনে ভেসে ওঠে কাঁচা বাদাম গানের হাজারও রিল ভিডিও। তুমুল ভাইরাল এই গানে কখনও পা মেলাচ্ছেন বলি-টলি তারকারা থেকে শুরু করে সাধারণ মানুষ, ইউটিউবাররা।
এমনকি দেশের গণ্ডি পেরিয়ে কাঁচা বাদাম ভাইরাল গান এখন দাপিয়ে বেড়াচ্ছে আফ্রিকা থেকে ইউরোপে। সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেতা দেবিনার কাঁচা বাদামের ভিডিও। তার গানের এই জনপ্রিয়তা দেখে আপ্লুত ভুবন বাদ্যকর।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments