ডেস্ক রিপাের্ট: মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এই সময়ে একটি চিঠি তার শক্তি জুগিয়েছে বলে জানিয়েছে তিনি।
৪ অগাস্ট গ্রেফতার হওয়ার পর তিন দফা রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক মাস পর বুধবার সকালে সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি পেয়ে বনানীর বাসায় আসেন পরীমনি।
রোববার বিকালে নিজের ফেসবুক পাতায় একটি চিঠি প্রকাশ করে পরীমনি লেখেন, একটা চিঠি, আমার সব শক্তির গল্প। এখানেই…।
চিঠিটি লিখেছেন তার নানা শামসুল হক গাজী।
পরীমনিকে উদ্দেশ করে চিঠিতে তার নানা লেখেন, নানু, আমি ভালো আছি। কোনো চিন্তা করব না। তোমার সঙ্গে শিগগিরই দেখা দিব।’
জানা গেছে, বাবা-মাকে হারানোর পর পিরোজপুরের ভাণ্ডারিয়ার সিংহখালী গ্রামে নানাবাড়িতেই তার শৈশব ও কৈশোর কেটেছে।
শামসুল হক এক সময় স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরে পরীমনির সঙ্গে তিনিও ঢাকায় চলে আসেন। মাঝে মাঝে পিরোজপুরে গিয়ে থাকেন তিনি।
বিভিন্ন সাক্ষাৎকারে নানার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা বলেছেন পরীমনি। পরীমনিকে গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে তাকে দেখতে গিয়ে তারা নানা বলেছিলেন, পরীমনি পরিস্থিতির শিকার।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments