স্টাফ রিপোটার : তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সংগঠিত করার অংশ হিসেবে চট্টগ্রামে বিশদ কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি কর্মশালার উদ্বোধন করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি’র সভাপতিত্বে কর্মশালায় শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রধান অতিথি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বিশেষ অতিথি হিসেবে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। সৎ, দক্ষ ও ত্যাগীকর্মীদের মূল্যায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতাকর্মীদের সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে।’
চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments