স্টাফ রিপোর্টার: আরেকটি জগন্নাথ হল ট্র্যাজেডি দেখতে না চাইলে অবিলম্বে ২৫ তলা আধুনিক আইনজীবী সমিতি ভবন নির্মাণ করে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীগনের প্রাণ ও পেশাগত জীবন রক্ষা করতে হবে। কারণ, দেশের বিচার ব্যবস্থার মতো উইপোকায় ঝাঁজরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন। আজ ৩০ নভেম্বর ২০২৪ সকাল ১০ টায় সুপ্রিম কোর্টের সোহরাওয়ার্দী ভবনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট বার শাখার সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দেয়া বক্তব্যে একথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. হাসান তারিক চৌধুরী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, মর্যদাশীল এবং দলনিরপেক্ষ সুপ্রিম র্কোট বার সমিতি এখন সময়ের দাবি।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি এডভোকেট আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই বিগত সময়ে প্রয়াত বিজ্ঞ আইনজীবীগণের প্রতি এবং জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ। এরপর প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এডভোকেট এম এ তাহের, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা বার শাখার সভাপতি এডভোকেট এ কে এম সোহেল আহমেদ, কেন্দ্রীয় সহ সভাপতি, এডভোকেট মানিক কুমার মজুমদার প্রমুখ।
সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক এডভোকেট হুমাউন কবির। রিপোর্টের উপর আলোচনা করেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট তারজেল হোসেন, এডভোকেট লতিফুর রহমান, কেন্দ্রীয় নেতা এডভোকেট শাহেদ আলী জিন্নাহ, সুপ্রিম কোর্ট বার শাখার সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
রিপোর্টের উপর প্রতিনিধিগনের আলোচনা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে রিপোর্টটি অনুমোদিত হয়। সম্মেলনের বিভিন্ন পর্যায়ের আলোচনায় আইনজীবী নেতারা বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিমুক্ত জোরদার আইনজীবী সংগঠন গড়ে তুলতে হবে। আইনজীবী নেতারা আরো বলেন, আইন ও বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি, দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যকর ভূমিকা ও নজরদারি থাকতে হবে।
এ সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে এডভোকেট আলী আযমকে সভাপতি, এডভোকেট হুমাউন কবির কে সাধারণ সম্পাদক, এডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ এবং এডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বলকে যুগ্ম সম্পাদক এবং এডভোকেট ওয়াহিদুজ্জামান সজলকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট বার শাখার নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments