ডেস্ক রিপাের্ট : বর্তমান পরিস্থিতি বিবেচেনায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড ১৯)-এর সংক্রমণের বিস্তার রোধকল্পে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলায় সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করায় আজ সকাল ৬টা হতে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকা-গাজীপুর এর মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ সাময়িক নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত বাতিল থাকবে, আন্ত:নগর ট্রেনসমূহ থামবে না।
গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারি টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারি নকশীকাঁথা এক্সপ্রেস এবং রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারি রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া খুলনাগামী চলাচলকারি সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।
এ সিদ্ধান্তসমূহ আগামী ৩০ জুন পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় সার্বিক নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত কার্যকর থাকবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments