ডেস্ক রিপোর্ট:: নানামুখী সমালোচনায় জর্জরিত এবারের কাতার বিশ্বকাপ। এবার সেই আগুনে ঘি ঢাললেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। বিশেষ করে পশ্চিমা মিডিয়া উঠেপড়ে লেগেছে কাতারের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হওয়া নিয়ে। কারণ তারা চেয়েছিল এই বিশ্বকাপ যেন যুক্তরাষ্ট্রে হয়।
ব্ল্যাটারের মতে, কাতারকে বিশ্বকাপের আয়োজক হতে দেয়াটা ছিল ভুল সিদ্ধান্ত। এ জন্য তিনি তীর ছোড়েন সাবেক উয়েফা সভাপতি এবং ফ্রান্স দলের ১৯৮৬ সালের বিশ্বকাপ অধিনায়ক মিশেল প্লাতিনির দিকে। সুইস মিডিয়া তাগেস আনজেইগারকে দেয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার একথা বলেন, যেহেতু আমি তখন ফিফা সভাপতি ছিলাম তাই এর দায় আমার ওপরই বর্তায়। আমি কিন্তু কাতারকে ভেনু দেয়ার বিরোধী ছিলাম।
সুইজারল্যান্ডের নাগরিক ব্ল্যাটার বলেন, ফিফার নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছিল ২০১৮ সালে রাশিয়ার পর ২০২২ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হবে। কিন্তু ফিফা কংগ্রেসের সপ্তাহ খানেক আগে প্লাতিনি আমাকে ফোনে জানান, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। আমি তখন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির আমন্ত্রণ পেয়েছিলাম। যিনি এর আগে বেশ কয়েকবার কাতারের ক্রাউন প্রিন্সের সাথে মিটিং করেছেন।
ব্ল্যাটার যোগ করেন, প্লাতিনির ভোট কাতারকে ভেনু দিতে বড় ভূমিকা রাখে। অবশ্যই প্রশ্ন উঠেছে এতে অর্থের লেনদেন ছিল না। কারণ ফ্রান্স ও কাতার কর্তৃপক্ষের মিটিংগুলোর ছয় মাস পর কাতার ১৪.৬ বিলিয়ন ডলারের ফাইটার জেট কিনে ফ্রান্স থেকে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments