ডেস্ক রিপোর্ট: বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র প্রবর্তন করেছে ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার। কবিতা, কথাসাহিত্য এবং প্রবন্ধ-গবেষণা বিভাগে প্রথমবারের মতো ২০২৪ সালের পুরস্কারে ভূষিত হয়েছেন যথাক্রমে হাসিন এহ্সাস লগ্ন, সালমান সাদিক এবং জাকারিয়া প্রীণন। তাঁদের নির্বাচিত পাণ্ডুলিপিগুলো অমর একুশে বইমেলা ২০২৫-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদানের পালা।
অধ্যাপক শান্তনু কায়সারের ৮ম প্রয়াণবার্ষিকীতে অর্থাৎ আগামী ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। বিচারকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন কবি ও গবেষক অধ্যাপক ড. দিলারা হাফিজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র'র পরিচালক রাসেল রায়হান এবং ঐতিহ্য'র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments