মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার: ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন অপরাধ দমনে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি যেন অপরাধীদের কাছে এক আতঙ্ক। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা জেলা উত্তরের অপরাধীদের সাম্রাজ্যে আঘাত করেছেন বারংবার। ফলে অপরাধীরা হয়ে পড়েছে কোনঠাসা। একের পর এক মাদক উদ্ধার করে তিনি প্রশংসিত হয়েছেন। হিরোইন, গাঁজা, অবৈধ অস্ত্র ও টাকাসহ অপরাধীদের গ্রেপ্তার এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। জানা যায়,অপরাধীদের কাছে মোঃ জালাল উদ্দিন যমদূতস্বরূপ। অপরাধীদের দমনে তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন। তার অধীনস্থ আইন-শৃঙ্খলা বাহিনীও দিনরাত তৎপর রয়েছে ঢাকা জেলা উত্তরের অপরাধীদের দমনে। ফলে এই অঞ্চলের মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। বিগত দিনে অপরাধীদের আখড়া হয়ে উঠেছিল ঢাকা জেলা উত্তর। সেই অবস্থা এখন আর নেই। জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন প্রায় বলেন, অপরাধীদের দমনে আমরা বদ্ধপরিকর। কোনভাবেই ছাড় দেয়া হবে না অপরাধীদের। খোঁজ নিয়ে জানা যায়, বিগত সময়ের চেয়ে বর্তমানে ঢাকা জেলা উত্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক। যদিও মাঝেমধ্যে দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখা যায়। স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য সময়ের চেয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের কার্যক্রম অত্যন্ত প্রশংসিত। এর মূলে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বর্তমান অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। সাধারণ জনগণ মনে করেন এভাবে অপরাধীদের দমনে তৎপর থাকলে অতি শীঘ্রই অপরাধীরা এই এলাকা ছাড়তে বাধ্য হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments