কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত আব্দুল হক শেখের ছেলে জাহাঙ্গীর কবির টুলু শেখ (৪৯) বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দীন হিরো (৩২), কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক সভাপতি কাজল (৩৬), সুশান্ত (৩২), শহিদুল ঢালী (৩৭), দিদার (৩৬), মিজানুর রহমান (৪৫), শাহিন শেখ (৩৮), কোহিনুর ঢালী (৪০), মিন্টু সানা (৪১) সহ আরো অজ্ঞাত ২০-২৫ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিদের কাজই ছিল নিরীহ বক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়। অন্যের জমি জবর-দখল, অস্ত্রের মুখে অবৈধ বল প্রয়োগ করে টাকা ও সম্পত্তি আদায় এবং এলাকা ছাড়া করা। আসামিরা পরিকল্পিতভাবে বাদীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। বিভিন্ন দফায় তাদের দাবিকৃত চাঁদা প্রদান করলেও আসামিদের চাঁদার দাবি দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ১০ জুন, ২০১২খ্রি. তারিখে আগ্নেয়াস্ত্র, ধারালো দা, কাটারি, লোহার রডসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারপিট করে অপহরণপূর্বক মোটর বাইকে জোরপূর্বক তুলে তাদের আস্তানায় নিয়ে আসে। এরপর চালানো হয় অমানবিক নির্যাতন ও মারপিট।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments