রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশ্ব ভালোবাসা দিবসে ১০ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় হৃদয় নামের এক লম্পট যুবককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারী সোমবার বিশ্ব ভালোবাসা দিবসে রাত সাড়ে ৮টার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ে এম এ লতিফ বহুমুখী আলীম মাদ্রাসার ছাত্রীকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী শুক্কুর আলী হাওলাদারের লম্পট ছেলে হৃদয় ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় ভিকটিমের জ্বরে আক্রান্ত মা বাজারে ওষুধ ও বাবা ফল কিনতে যাওয়ায় সে বাসায় একা ছিলো। পরে বাবা-মা বাসায় ফিরলে সে তাদের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। ভিকটিমের বাবা ইদ্রিস হাওলাদার বাদী হয়ে ওই রাতেই হৃদয়কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ হৃদয়কে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠায়। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে হৃদয়কে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পেয়ে মামলা নিয়ে তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments