নজরুল ইসলাম, (সাতক্ষীরা ) তালা : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমঃ রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩১ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক এবং আমেরিকার সাম্রাজ্যবাদ ও বিএনপি -জামায়াতের সন্ত্রাস রুখতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ১৭ আগস্ট বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের মিনি মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে পার্টির সাতক্ষীরা শাখার সভাপতি উপাধ্যক্ষ কমঃ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য সাবির হোসেন, শিক্ষক আব্দুর রউফ, স্বপন কুমার শীল, হিরন্ময় মন্ডল, প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১৭ আগষ্ট কমঃ রাশেদ খান মেননকে জামায়াত বিএনপি’র সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে। ৩১ বছরেও তার বিচার হয়নি।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments