ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিসহ বিরোধী পক্ষকে স্তব্ধ করে একটি নির্বাক জনসমাজ গড়ে তুলতে উঠেপড়ে লেগেছে বর্তমান ভোটারবিহীন সরকার। এরা সরকারের পতনের আওয়াজ শুনতে পাচ্ছে, তাই মরণ কামড় দিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে। আইন শৃঙ্খলা বাহিনীই আওয়ামী সরকারের টিকে থাকার ভিত্তি, জনগণ নয়। তাই আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধী পক্ষকে বন্দীশালায় আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। এরা বিরোধী পক্ষকে নিষ্ঠুর দমন-পীড়ণের মাধ্যমে দাবিয়ে রাখতে রাষ্ট্রশক্তিকে নির্লজ্জ অপব্যবহার করছে। এদের হাতে গণতন্ত্র কখনোই সুরক্ষিত থাকেনি, এরা বারবার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে কর্তৃত্ববাদী একদলীয় দুঃশাসন কায়েম করে। কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে আজ এক বিবৃতিতে কথা বলেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সেজন্যই আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-নিপীড়ণ চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের দূর্বিনীত দুঃশাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন অমানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রশাসন, আইন, বিচার সবকিছুতেই এখন একমাত্রিক, একদলীয় বৈশিষ্ট্য প্রকট হয়ে উঠেছে। প্রতিকারহীন এই রাষ্ট্রের মানুষ এখন গভীর হতাশায় নিমজ্জিত। তাই আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন ও দমন-পীড়ণ থেকে মুক্তি পেতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসার আহবান জানাচ্ছি।
তিনি অবিলম্বে কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
সব মন্তব্য
No Comments