পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে (৪৭) নওগাঁ-২ আসনের নজিপুর,পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত নজিপুর, পত্নীতলার, মধইল, বাকরইল, আলপাকা, শিহাড়া এবং ধামইরহাট উপজেলার শাখাহাটি (নদীঘাট) বাজার এলাকায় কর্মসূচি পরিচালিত হয়।
ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ও নওগাঁ-২ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল বলেন, “দেশ আজ ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন। তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা ছাড়া দেশের গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব নয়। এই রূপরেখা শুধু রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে আনার পথ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার নিশ্চয়তা।”
তিনি আরও বলেন, “আমরা চাই জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের অধিকার ফিরে পাক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ৪৭ নওগাঁ-২ আসনের মানুষসহ সারা দেশের জনগণকে আমি আহ্বান জানাই—ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশ নিন। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। খুব শিগগিরই দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments