ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ ডিসেম্বর, ২০২৪ এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক গণমাধ্যমে প্রদত্ত বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন। আমরা সিপিবি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, ১৬ই ডিসেম্বর ১৯৭১, মুক্তিযুদ্ধের মহান বিজয়ের দিবস। দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে এই যুদ্ধ জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। ২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম ও ২৪ বছরের স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক পর্যায়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এ বিজয় ছিনিয়ে আনা হয়েছে। এ বিজয় কারো দয়া দাক্ষিণ্যে প্রাপ্ত নয়, বরং আমাদের দেশের গণমানুষের গণযুদ্ধের বিজয়। মহান মুক্তিযুদ্ধে ভারতের মিত্র বাহিনী এই যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল, যা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। একই সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ যারা সহায়তা করেছিল তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
বিবৃতিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে তার প্রতিবাদ ভারত সরকারকে জানানোরও আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments