স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড অর্গানিকাওন গত ২১ জুন অভিনেত্রী ও তরুণ আইকন সুনেহরা তাসনিমকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে। ঢাকার বনানীতে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।
বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে অর্গানিকাওন তাদের ক্লিন, হালাল, প্ল্যান্ট-বেজড স্কিনকেয়ার ও ওয়েলনেস পণ্যের জন্য সুপরিচিত। দেশের স্কিনকেয়ার-সচেতন নারীদের প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্থতার প্রতি আরও আগ্রহী করে তুলতে এই একই বিষয়ে পারদর্শী সুনেহরা তাসনিমকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গানিকাওনের সিইও আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্গানিকাওনের স্ট্র্যাটেজি ও ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর শেখ পিয়াস ইসলাম এবং অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ও ক্রিয়েটিভ টিমের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সিইও-এর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্ব ঘোষণা, সুনেহরা তাসনিমের বক্তব্য এবং অর্গানিকাওনের ব্র্যান্ড ফিল্ম দেখানো হয়।
এ বিষয়ে অর্গানিকাওনের সিইও আবদুর রহমান বলেন, “সুনেহরা তাসনিমকে অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি তার সহযোগিতা আমাদের ‘ফার্ম-টু-ফর্মুলা’ দর্শনের সাথে খুব ভালোভাবে মিলে যায়। প্রাকৃতিক জীবনযাপন, সাংস্কৃতিক গৌরব ও নিখাদ সৌন্দর্যের প্রতি সুনেহরার অনুরাগ আমাদের প্রতিষ্ঠানের আদর্শেরই প্রতিফলন করে। আমরা একযোগে স্কিনকেয়ারের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে চাই, যা আমাদের ভূমির সাথে সম্পর্কিত, বিজ্ঞানের মাধ্যমে পরিচালিত এবং প্রকৃতি থেকে অনুপ্রাণিত।”
এ বিষয়ে সুনেহরা তাসনিম বলেন, “অর্গানিকাওনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত; এটি এমন একটি ব্র্যান্ড যা আমাদের ঐতিহ্য ও উদ্ভাবনের সেরা দিকগুলোকেই প্রতিনিধিত্ব করে। আমি মানুষের নিজস্ব পরিচর্যার ক্ষেত্রে প্রাকৃতিক গুনাগুণের ব্যবহার ও তাদের সৌন্দর্যের প্রতি সচেতন করে তুলতে চাই।”
এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান স্কিনকেয়ার-সচেতন নারী কমিউনিটির সাথে সম্পর্ক আরও গভীর করা এবং তাদের মাঝে ক্লিন ও স্থানীয়ভাবে উৎপাদিত ওয়েলনেস পণ্যের প্রসারে কাজ করাই অর্গানিকাওনের লক্ষ্য। বিস্তারিত জানতে, https://www.organikaon.com ভিজিট করুন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments