মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রান হারানো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তান সামির (১১) কে হাজারো মানুষ চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী গ্রামে মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা কামালের পাশেই তাকে দাফন করা হয়। জানাজা নামাযে অংশগ্রহণ করেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। উল্লেখ্য, ২১ জুলাই সোমবার দুপুরে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান দুর্ঘটনায় নিহত হন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর শিক্ষার্থী সামির(১১)। তার বাবার নাম রেজাউল করীম শামীম ঢাকায় একটি বাইং হাউজের কর্ণধার। মা রেশমা করীম মেহেন্দিগঞ্জের চানপুরের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments