ডেস্ক রিপোর্ট : মহান মে দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ সহ সারাবিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা জানান।
মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মে দিবস অধিকার আদায়ের আন্দোলনে সাহস যোগায়। দিনটি সত্য ও ন্যায়ের পথের সংগ্রামের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে আছে। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের প্রতিরোধে দুরন্ত লড়াইয়ের চেতনা ছড়ায় মহান মে দিবস। এই দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাণীতে আরও বলেন, আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন একটি সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে কাজ করেছেন। যেখানে মানুষে মানুষে বৈষম্য, বঞ্চনা, নির্যাতন ও নিষ্পেষণ থাকবে না। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।
পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও বেগবান করতে দেশের শ্রমিক ও খেটে খাওয়া মানুষসহ সবার প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments