ডেস্ক রিপোর্ট: জালিয়াতি, দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এনজিও কনসোর্টিয়াম’ এর নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র সাম্প্রতিক এক পত্রে বলা হয়, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এনজিও কনসোর্টিয়াম’-এর বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬ আইনের ১৪ ধারায় সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় সংস্থাটির অনুকূলে প্রদত্ত নিবন্ধন (নিবন্ধন নং ১৪৬৪, তাং ১৯/১২/১৯৯৯ খ্রি:) বাতিল করা হয়েছে।
ভূয়া প্রমানিত হওয়া সত্বেও ‘এনজিও কনসোর্টিয়াম’ বিভিন্ন ছোট ছোট সংস্থাকে ‘পার্টনার’ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে এনজিওসমূহের নিকট হতে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছে মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে এনজিও বিষয়ক ব্যুরো’র পত্রে উল্লেখ করা হয়।
নিবন্ধন বাতিলকৃত এই সংস্থাটির সাথে আর্থিক লেন-দেন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে ।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments