১৯ জুলাই ফাইনাল
স্টাফ রিপোর্টার: ২০২৬সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফমিং আটসে আয়োজিত অনুষ্ঠানে আসরের গ্রুপ তালিকা ঘোষণা করা হয়। নতুন ফরমেটে এবারের আসন ৪৮টি দল নিয়ে গঠিত হয়েছে। এই দলগুলো ১২টি গ্রুপে ভাগ করা হয়।
জমকালো ড্র অনুষ্ঠানে আয়োজক তিন দেশের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ শীর্ষ নেতার উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এছাড়া বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, কোচ, খেলোয়াড় প্রতিনিধি, আন্তর্জাতিক মিডিয়া এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ফিফার ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ১১ জুন খেলা শুরু হবে। তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একযোগে এই টুর্নামেন্টের আয়োজন করছে। এবারের উদ্বোধনী ম্যাচ মেক্সিকোয় অনুষ্ঠিত হবে। যেখানে আয়োজক দল প্রথম খেলবেন।
২০২৬ বিশ্বকাপ দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা ঞলো ফুটবল ইতিহাসে। আগে ৩২ দল নিয়ে বিশ্বকাপের আসর বসতো । এবার বেড়ে তা ৪৮ দল করা হয়েছে।বাড়তি দল যোগ হওয়ায় গ্রুপ ১২টি করা হয়েছে। , এবং প্রতিটি গ্রুপেই থাকছে ৪টি করে দল। গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বে উঠবে আরও বেশি দল, ফলে প্রতিযোগিতা হবে আরও দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ।
এক মাসব্যাপী লড়াই শেষে ১৯ জুলাই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপা লড়াই। এই ম্যাচের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ আসরের পর্দা নামবে।
২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপভিত্তিক দলগুলো যারা-
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা।
প্লে-অফ বিজয়ী ডেনমার্ক, চেকিয়া , নর্থ মেসিডোনিয়া ও আয়ারল্যান্ড।
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড ও কাতার।
প্লে-অফ বিজয়ী ইতালী, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস, বসনিয়া ও হার্জেগোভিনা।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র (ইউএসএ), প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
প্লে-অফ বিজয়ী তুরস্ক, স্লোভাকিয়া, রোমানিয়া ও কসোভো।
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট (কোত দিভুয়ার) ও কুরাসাও।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান ও তিউনিশিয়া।
প্লে-অফ বিজয়ী ইউক্রেন, পোল্যন্ড, সুইডেন ও আলবেনিয়া।
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর ও নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।
প্লে-অফ বিজয়ী ( এখনও নির্ধারিত হয়নি)।
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান।
প্লে-অফ বিজয়ী (এখনও নির্ধারতি হয়নি)
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা ও ঘানা।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments