সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত দেড় টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ লামাপুঞ্জি নামক সীমান্ত এলাকা হতে ১৩৯৯৭ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ১৭৭৬৬ পিস ভারতীয় চশমা, ৬৪৮ পিস ভারতীয় মুভ স্প্রে, ১০৩৭ পিস ভারতীয় জনসন ক্রীম, ১৭১০ পিস ভারতীয় হোয়াইট টন ক্রীম, ৫০ পিস ভারতীয় কাতান শাড়ী, ১৭৮ কেজি ভারতীয় পোস্তদানা ও ২৪০ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজারমূল্য ১,৩৭,৬০,৬৯০/= (এক কোটি সাঁইত্রিশ লক্ষ ষাট হাজার ছয়শত নব্বই টাকা)। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে রাতের অন্ধকারে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments