ডেস্ক রিপোর্ট: একুশে ফেব্রুয়ারির চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে আজ দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ চালুর ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ক্যাম্পেইনটি ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ক্যাম্পেইনটির আওতায় ক্রেতারা অনলাইন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে মাত্র ২১ টাকায় ‘বাই ওয়ান গেট ওয়ান’, এক্সক্লুসিভ হুডি, ব্যাকপ্যাক, ক্যাপ সহ আরও নানান আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসা অপো এ৬এক্স ও এ৬ সিরিজের জন্য এই অফারটি প্রযোজ্য হবে।
সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স খুঁজছেন এমন ক্রেতাদের জন্য অপো এ৬এক্স নিয়ে এসেছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা সহ সুবিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্মুথ ১২০ হার্জ আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে ও অপোর ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন; যা শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদী, স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।
অন্যদিকে, স্থায়িত্ব ও টেকসই ব্যবহারের জন্য তৈরি অপো এ৬ স্মার্টফোনে রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারকুল ভিসি সিস্টেমের মাধ্যমে উন্নত থার্মাল ম্যানেজমেন্ট, ফ্ল্যাগশিপ-গ্রেড আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন এবং শক্তিশালী এআই ক্যামেরা ফিচার; যা ডিভাইসটিকে ভারী ব্যবহার, কনটেন্ট তৈরি ও সক্রিয় লাইফস্টাইলের জন্য আদর্শ সঙ্গী করে তোলে।
ক্যাম্পেইন সম্পর্কে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “একুশ আমাদের পরিচয়, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তির কথা শেখায়। ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই চেতনাকে সম্মান জানাতে চাই, যেন আমাদের তরুণ প্রজন্ম আরও অর্থবহ ও সহজলভ্য উপায়ে নির্ভরযোগ্য ও উদ্ভাবনী স্মার্টফোন ব্যবহার করতে পারে; একইসাথে নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে।”
‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং একইসাথে, উদ্ভাবনী ও নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের ক্ষমতায়নে অপোর প্রতিশ্রুতি আরও দৃঢ় হলো। এই একুশে-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে ভাষা, পরিচয় ও অগ্রগতির মূল্যবোধের সাথে প্রযুক্তি যুক্ত করে এটিকে ক্রেতাদের আরও কাছাকাছি নিয়ে আসতে চায় অপো।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/ বা অপোর অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/OPPOBangladesh ফলো করুন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments