পঞ্চগড় প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি লাবু ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।
এর আগে দপ্তর সম্পাদক আনারুল ইসলাম আনোয়ারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞোপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাবু ইসলামকে কলেজ শাখা ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ছাত্রদলের সভাপতি তারেকুজামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। তাই দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সব দিক বিবেচনা করে এবং দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত। দলের যে কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে ছাত্রদল।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments