কুষ্টিয়া অফিস: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান বিড়ির ঠোসসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে। শনিবার গভীর রাতে দৌলতপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দৌলতপুর থানার উপপরিদর্শক সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার কল্যানপুর গ্রামের তাজুর হোসেনের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। এসময় ওই বাড়ি থেকে সাড়ে তিন লক্ষ (৩,৫০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, কয়েক লক্ষ বিড়ির ঠোস ও বিপুল পরিমান বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক তাজুর হোসেনসহ অন্যান্যরা ঘুমন্ত শিশু বাড়িতে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও বিড়ি তৈরির উপকরন পুলিশ হেফাজাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দৈালতপুর থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, অভিযান থেকে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমান নকল বিড়ি উৎপাদন হচ্ছে। কুষ্টিয়ায় উৎপাদিত এসব নকল বিড়ি পরিবহন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, ভৈরব, ভোলা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকলের বিরুদ্ধে পুলিশ, র্যাব এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের অভিযান ও তৎপরতা বাড়ানোর দাবি জানান স্থানীয় সচেতন মহল।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments