কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পুকুরে ৪টি হাঁস ছেড়ে দেন আয়োজকরা। হাঁস ধরতে ঝাঁপিয়ে পড়ে অন্তত:২০ জনের যুককের দল। এ প্রতিযোগিতা দেখতে পুকুরের চারপাশে জড়ো হয় অসংখ্য উৎসুক মানুষ। প্রতিযোগীরা কখনও সাঁতার আবার কখনও ডুব দিয়ে ওই ৪ টি হাঁসের পেছনে ছুটতে থাকেন। পটুয়াখালীর কলাপাড়ায় বৈশাখী মেলা উপলক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের খাষ পুকুরে উপজেলা প্রশাসন এমন ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে অংশগ্রহনকারীদের মধ্যে মোফাজ্জেল প্রথম একটি হাঁস ধরে ফেলেন। এরপর মেহেদী হোসেন আধাঁর, আসলাম ও রবিউল বাকি তিনটি হাঁস পুকুর থেকে ধরে তীরে নিয়ে আসেন।
আয়োজকরা জানান, দিনদিন হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। তাই বিলুপ্তপ্রায় খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পুকুরে হাঁস ধরা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। তবে বিজয়ী ওই যুবকদের আনুষ্ঠানিকভাবে পুরুস্কার বিতরন করা হবে।
সাংস্কৃতিক কর্মী ও ক্রিড়াবীদ টিংকু রায় বলেন, এই প্রতিযোগিতা দেখতে ছোট-বড় বিভিন্ন বয়সের দর্শনার্থীরা পুকুরের চারপাশে ভিড় করেন। তারাও হাঁস ধরা প্রতিযোগীতা দেখে খুব আনন্দ উপভোগ করেন। মাঝে মাঝে এরকম গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আযোজন করলে বিলুপ্তপ্রায় খেলাগুলো নতুন প্রজন্ম জানতে পারবে।
উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মো.রহিমুল হক হিরা বলেন, বৈশাখী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন এমন প্রতিযোগীতার আয়োজন করছেন। ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগীতা দর্শকরা দারুণভাবে উপভোগ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ৭ দিন ব্যাপী এ বৈশাখী মেলা উপলক্ষে প্রতিদিনই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সব খেলাধুলার আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments